প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৩৩ এএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে তাজুল ইসলাম (২৭) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার টামটা দক্ষিণ এলাকায় শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক সেবনের দায়ে তাজুল ইসলামকে আটক করা হয়। তিনি উপজেলার ছিখটিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে।

পরে শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে তাজুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড দেন।
অভিযানে শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন