চাঁদপুরের হাইমচর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আলগী উত্তর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় হাইমচর থানা ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে চা-চক্রে মিলিত হন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন মাস্টার, সাধারণ সম্পাদক মো. নজির আহাম্মদ দেওয়ান, সহসভাপতি মো. মোক্তার আহমেদ বাবুল ভূঁইয়া ও হুমায়ুন মাস্টার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. খলিলুর রহমান পাটওয়ারী, সহসাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া কবিরাজ, মো. মাসুম বিল্লাহ বাচ্চু বেপারী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন গাজী, মো. জসিম উদ্দিন গাজীসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
সৌজন্য সাক্ষাৎকালে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন, হাইমচর উপজেলা তথা ইউনিয়নে মাদকের বিস্তার রোধ এবং তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে তারা প্রশাসনকে সবসময় সহযোগিতা করবেন।
তারা বলেন, “আমরা দল করি সমাজ ও জাতির সচেতনতার কাজে পাশে থাকার জন্যই। বিগত দিনেও আমরা হাইমচর থানা পুলিশ প্রশাসনের পাশে ছিলাম, সামনেও থাকব ইনশাআল্লাহ।”
নেতৃবৃন্দ আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জন্য যেসব কর্মসূচি ও পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন, তাঁর ধারাবাহিকতায় সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যাশা রয়েছে তাদের।
সাক্ষাৎকালে নবাগত ওসির সঙ্গে হাইমচর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী সচেতনতা এবং পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা নিয়েও মতবিনিময় হয়।

নিজস্ব প্রতিবেদক