প্রখ্যাত আলেমেদ্বীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের চাঁদপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, নিশ্চিন্তপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস ও শাইখুল হাদীস আল্লামা নুরুজ্জামান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালের সংবাদে চাঁদপুরের ধর্মীয় অঙ্গনসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি ইসলামী শিক্ষা, হাদিস ও ধর্মীয় জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কচুয়ার নিশ্চিন্তপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীকে হাদিস ও ইসলামী জ্ঞান শিক্ষা দিয়েছেন।
মরহুম আল্লামা নুরুজ্জামানের জানাজার নামাজ আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) আড্ডা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় তাঁর আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আল্লাহ তাআলা মরহুম আল্লামা নুরুজ্জামানকে ক্ষমা করে দিন, তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

নিজস্ব প্রতিবেদক