প্রকাশের সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ । ১:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ীসহ আটক ৫ মাদকবিরোধী অভিযানে দুই ব্যবসায়ী, তিন ওয়ারেন্টভুক্ত

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব দক্ষিণে মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও তিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর থেকে মতলব দক্ষিণ থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৭ ও ৮ সেপ্টেম্বর পৃথক অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গত ৭ সেপ্টেম্বর মধ্যরাতে এসআই শুভজিৎ পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ নওগাঁও এলাকার হাজী মার্কেটের কাছে একটি কাঠের ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালান। এ সময় মো. জামাল হোসেন বকাউল (৪৫) নামে একজনকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ নওগাঁও (বকাউল বাড়ি) এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

৮ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চিরায়ু গ্রামের পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানের সামনে অভিযান চালিয়ে মো. ওমর ফারুক তালুকদার (৪৬) নামে একজনকে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, তাঁর নামে এর আগে আরও ছয়টি মামলা রয়েছে।

একই দিনে এএসআই একেএম মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৈলপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর-৪৯/২৬ মামলার আসামি মো. ইমরান নুর (৩২) এবং জিআর-১৪১/২৫ মামলার আসামি মহসিন সৈয়াল (২৬)-কে গ্রেপ্তার করেন।

অন্যদিকে, এসআই (নিরস্ত্র) মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর-১১৩/২৬ মামলার আসামি মো. শাহাদত শাহ (২৯)-কে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, গত দুই দিনের অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও তিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জিরো টলারেন্স নীতি সামনে রেখে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন