প্রকাশের সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি মডেল থানার ওসির নেতৃত্বে পরানপুর ফাজিল মাদ্রাসায় মাদকবিরোধী র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

‘মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন’—এই প্রত্যয়ে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরানপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পরানের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাসের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পরানপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েতুল ইসলাম সুমন ও মনিরুল ইসলাম মনির, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলম, পরানপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মনজুর হোসেন, মাওলানা আব্দুস সত্তার, এমরান হোসেন, সহকারী অধ্যাপক লা তাসলিমা আক্তার এবং সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।

এ ছাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মিনহাজুল আবেদীন। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন সাবিকুন নাহার ও আসমা আক্তার।

র‍্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

র‍্যালিতে বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

প্রিন্ট করুন