ভূমিসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ ভূমিসেবা ক্যাম্প ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর ইউনিয়ন ভূমি অফিসে এ ক্যাম্প ও গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামানসহ ইউনিয়ন ভূমি কর্মকর্তারা।
এ সময় সেবাপ্রত্যাশীরা ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। কর্মকর্তারা তাদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দেওয়ার চেষ্টা করেন।
সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়ন ভূমি অফিসে এ ধরনের ভ্রাম্যমাণ ভূমিসেবা ক্যাম্প ও গণশুনানি অনুষ্ঠিত হবে।
এ সময় ভূমিসেবা নিতে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়ে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ ও সমস্যার কথা জানানোর আহ্বান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক