প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার ষাটনল এলাকায় রাজিবের বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাজিব ষাটনল বেপারী বাড়ির মো. হান্নান বেপারীর ছেলে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার রাজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট করুন