চাঁদপুর পৌরসভার নবাগত পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) দেবাশীষ চৌধুরী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিদায়ী পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন নবাগত পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে চাঁদপুর পৌরসভার পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।
নবাগত পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী এর আগে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর পরিচিতি নম্বর ১৬৮৯৫।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পৌর প্রশাসক চাঁদপুর পৌরসভার চলমান কার্যক্রম আরও গতিশীল করা এবং নাগরিকসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক