প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসিমা বেগমের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাসিমা বেগম ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর সংবাদে মেহের উত্তর ইউনিয়নসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নাসিমা বেগমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মজুমদার।

এক শোকবার্তায় চেয়ারম্যান জহিরুল ইসলাম মজুমদার মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নাসিমা বেগমের বাড়ি মেহের উত্তর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়লিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রিন্ট করুন