প্রকাশের সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বলাখালে শ্রীপুর হোমিও হলের দ্বিতীয় শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৪০ বছরের পুরোনো সুনামধন্য প্রতিষ্ঠান শ্রীপুর হোমিও হলের দ্বিতীয় শাখা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল মাছ বাজার এলাকায় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব বলাখাল মাছ বাজার এলাকায় আনুষ্ঠানিক ভাবে শ্রীপুর হোমিও হলের নতুন এ শাখার উদ্বোধন করা হয়।

জানা যায়, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আবুল বাশার (সুজন) এ শাখায় নিয়মিত রোগী দেখবেন। স্থানীয় বাসিন্দাদের জন্য মানসম্মত হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম, চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক ডা. আহসান হাবিব পাটওয়ারী, সদস্য ডা. আব্দুল হান্নান, হোমিও চিকিৎসক ডা. হাবিবুর রহমান পাটওয়ারী ও ডা. আবুল কাশেম (সজীব)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বলাখাল বাজারের ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে অতিথিরা বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনামের ধারাবাহিকতায় শ্রীপুর হোমিও হলের নতুন শাখার মাধ্যমে বলাখাল ও আশপাশের এলাকার মানুষ হোমিওপ্যাথিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

প্রিন্ট করুন