চাঁদপুরের শাহরাস্তিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ এবং পুনঃসজ্জিত পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবু ইউসুফ রুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, তাঁতীদলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আব্দুর রহিম।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের একপর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিদ্যালয়ের পুনঃসজ্জিত পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও পাঠাভ্যাসের গুরুত্ব অনেক। বিদ্যালয়ের পুনঃসজ্জিত পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আহসান হাবিব পাটওয়ারী