প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ । ১১:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে শিক্ষকের বসতঘরে চুরি, ২০ হাজার টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের হাজীগঞ্জে এক শিক্ষকের বসতঘরে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনটি সিলিং ফ্যানসহ প্রায় ২০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষক মো. নজরুল ইসলাম। এ ঘটনায় তিনি হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর কালচোঁ ইউনিয়নের খিলপাড়া এলাকার মিজি বাড়িতে শিক্ষকের নিজস্ব বসতঘরে এ ঘটনা ঘটে। গত ১৩ অক্টোবর রাত ১২টা থেকে ১৪ অক্টোবর সকাল ৬টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে মালামাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের তিনটি সিলিং ফ্যান ও সেগুলোর কভারসহ অন্যান্য জিনিসপত্র। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে দাবি করেছেন ওই শিক্ষক।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন