চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিস নিছা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম ও উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম।
সভায় বক্তব্য দেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু ও সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বিকাশের মাধ্যমে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান তাঁরা।

নিজস্ব প্রতিবেদক