প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ৯:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরাস্তি পৌর জামায়াতের আমীর জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আলমগীর হোসাইন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি পৌরসভা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। পৌরসভা শাখার শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন সেশনের জন্য আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি নির্বাচন করা হয়।

নবনির্বাচিত কমিটিতে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা জাহাঙ্গীর আলম। তিনি চাঁদপুর জেলা শূরা সদস্য। নায়েবে আমীর মনোনীত হয়েছেন এম বি ফয়সাল মৃধা, তিনিও চাঁদপুর জেলা শূরা সদস্য।

এ ছাড়া সেক্রেটারি হিসেবে মাওলানা আলমগীর হোসেন এবং সহকারী সেক্রেটারি হিসেবে মো. ইকবাল হোসেন দায়িত্ব পেয়েছেন।

শাহরাস্তি পৌরসভা শাখার শূরা সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৭-২০২৮ সেশনের জন্য এ নেতৃত্ব চূড়ান্ত করা হয়।

নবনির্বাচিত দায়িত্বশীলদের নেতৃত্বে আগামী সেশনে পৌরসভা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রিন্ট করুন