কুবিতে চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চাঁদপুর স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স...