শাহরাস্তিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শাহরাস্তিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুরের শাহরাস্তিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ এবং পুনঃসজ্জিত পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবু ইউসুফ রুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, তাঁতীদলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আব্দুর রহিম।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিদ্যালয়ের পুনঃসজ্জিত পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও পাঠাভ্যাসের গুরুত্ব অনেক। বিদ্যালয়ের পুনঃসজ্জিত পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শাহরাস্তিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুরের কচুয়ায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কড়ইয়া এলাকার ফোরকানিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কড়ইয়া (গাজী বাড়ী) এলাকার আরিফ হোসেন (৩০) এবং শ্রীরামপুর (পহেলা গাজী বাড়ী) এলাকার মুরাদ হোসেন (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই মো. আবু তাহের মোল্লাসহ পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০২, তারিখ ২ অক্টোবর ২০২৬।

পুলিশ জানায়, আটক দুই আসামিকে শনিবার (৩ অক্টোবর) যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণের লক্ষ্যে দানপত্র দলিল সম্পাদন

শাহরাস্তিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুরের শাহরাস্তিতে মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণের লক্ষ্যে দানপত্র দলিল (Deed of Gift) সম্পাদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা ১২টায় মেহের ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি, সদস্য, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুফ রুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ভাইস প্রিন্সিপাল জিয়া উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি ও মেহের ডিগ্রি কলেজের দাতা সদস্য আয়েত আলী ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, শাহরাস্তি উপজেলা সাব-রেজিস্ট্রার ফরিদা আক্তার, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, তাঁতীদলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, সদস্য সচিব এহতেশামুল গণি এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট সাহেদুল হক সহেল, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, কলেজের দাতা সদস্য ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান চৌধুরী।

বক্তারা বলেন, মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণ হলে শাহরাস্তি উপজেলার শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বিশেষ করে এলাকার নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগে আরও বেশি উপকৃত হবে। কলেজের সার্বিক উন্নয়ন ও সরকারিকরণের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে দুইজনের ১৫ দিনের কারাদণ্ড

শাহরাস্তিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আহমদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় মাদক সেবনের অভিযোগে মো. সোহেল (২৪) ও আহাম্মদ উল্লাহ আরিফ (২৬) নামে দুজনকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. সোহেল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চৌরাইস এলাকার বাচ্চু মিয়ার ছেলে। অপরজন আহাম্মদ উল্লাহ আরিফ শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের শিবপুর গ্রামের জাফর আহমেদের ছেলে।

আটকের পর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। মাদক সেবনের অপরাধে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানে খিলা পুলিশ ফাঁড়ির সদস্যদের পাশাপাশি শাহরাস্তি থানার সাব-ইন্সপেক্টর মো. রায়হানসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযান চলাকালে এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।