তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন

তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন

চাঁদপুর শহরের পুরান বাজারে উৎসবমুখর আয়োজনে ‘শহীদ জিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুরান বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার মাঠে এ আয়োজন করা হয়। ফাইনালে টিম টাইগার্সকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় একতা স্পোর্টিং ক্লাব।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।

তিনি বক্তব্য বলেন, তরুণ সমাজকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে মুক্ত রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তাদের মধ্যে প্রতিযোগিতা ও শৃঙ্খলার মনোভাব তৈরি হয়। তাছাড়া খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড শরীর ও মন ভালো রাখে। আমাদের চাঁদপুর-৩ আসনের মাননীয় সাংসদ এবং জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব চাঁদপুরকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে আয়োজিত এই ‘শহীদ জিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আলহাজ্ব মোশারফ হোসাইন আরো বলেন, চাঁদপুর দেশের প্রাচীনতম একটি পৌরসভা। অনেক সম্ভাবনা থাকার পরেও এই পৌর এলাকার মানুষের জীবন মানের তেমন একটা উন্নয়ন হয়নি। চাঁদপুর পৌরসভাকে সত্যিকারের একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করছি। আমি বিশ্বাস করি, মানুষের দোয়া এবং ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমার চলার পথে প্রধান শক্তি। ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে চাঁদপুর পৌরসভার হিসেবে কবুল করেন, তবে কথা দিলাম আপনাদের ভালোবাসার সর্বোচ্চ প্রতিদান দেওয়ার চেষ্টা করব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হারুনুর রশিদ, মরন হাওলাদার, চুন্নু মিয়া, আনোয়ার লস্কর, আনোয়ার ছৈয়ালসহ এলাকায় গণমাণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির প্রতিনিধি আরমান চৌকিদার, আলমগীর হোসেনসহ অন্যান্য আয়োজকবৃন্দ।

টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম পিন্টু। খেলা শেষে চ্যাম্পিয়ন দল একতা স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে ২০ হাজার টাকা এবং রানার্স আপ দল টিম টাইগার্সকে ১০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রায় কয়েক হাজার দর্শক মাঠের চারপাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।

ফরিদগঞ্জে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ মাদ্রাসা প্রভাষকের বিরুদ্ধে

তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন

যোগদান থেকে শুরু করে আট মাসের চাকরী জীবনে কর্মস্থলে উপস্থিত ছিলেন মাত্র ২ দিন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই একনাগাড়ে ৬ মাস অনুপস্থিতির পর হঠাৎ করেই হাজির হয়েছেন প্রতিষ্ঠানে। এতে সংক্ষুব্ধ হয়ে ক্লাস বর্জন করেছেন অন্যান্য শিক্ষকরা। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী কে.এ. আলিম মাদ্রাসায়। অভিযুক্ত শিক্ষকের নাম মো. আরিফুজ্জামান। ইনডেক্স নং-M0080421। তিনি মাদ্রাসাটির আইসিটি বিষয়ের প্রভাষক।

প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং মাদ্রাসা সূত্রে জানা গেছে, আরিফুজ্জামান ৭ম গণবিজ্ঞপ্তি ২০২৬ এ সুপারিশপ্রাপ্ত হয়ে ৭ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে কড়ৈতলী কে.এ. আলিম মাদ্রাসায় আইসিটি প্রভাষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর পবিত্র মাহে রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় ৪০ দিনের ছুটিতে যায় প্রতিষ্ঠান। ছুটি শেষে ৪ এবং ৫ এপ্রিল মাদ্রাসায় হাজির ছিলেন তিনি। তারপর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত কোন প্রকার অনুমতি ছাড়াই তিনি প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন। ৭ কর্ম দিবস সময় বেঁধে দিয়ে গত ১৬ জুলাই ২০২৬ তারিখে অনুমতি ছাড়া প্রতিষ্ঠানে অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশ করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। শারিরীক অসুস্থতার কথা জানিয়ে ২২ জুলাই ২০২৬ তারিখে কারণ দর্শানোর জবাব দিয়েছেন তিনি। ১ অক্টোবর ২০২৬ তারিখে মাদ্রাসায় উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করলে সহকর্মীদের অসন্তোষের মুখে পড়েন আরিফ। এ সময় সংক্ষুব্ধ শিক্ষকরা ক্লাস বর্জন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট শিক্ষকের হাজিরা বাতিল করেন অধ্যক্ষ। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং গভর্নিং বডির সভাপতির সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষকেরা পুনরায় শ্রেণিকক্ষে ফিরে যান।

অভিযুক্ত প্রভাষক মো. আরিফুজ্জামান বলেন, যোগদানের পর আমি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ি এবং ডাক্তার আমাকে ৬ মাসের পরিপূর্ণ বিশ্রামের জন্য পরামর্শ দেন। সে আলোকে গত ৬মাস বিশ্রামে ছিলাম। আমি সুস্থ্য হয়ে মাদ্রাসায় ফিরে এসেছি। এ বিষয়ে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত আমি মেনে নেবো।

​এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষক মো. আরিফুজ্জামান যোগদানের পর থেকে মাত্র দুইদিন ক্লাসে উপস্থিত হন এবং হাজিরা খাতায় স্বাক্ষর করেন। অদ্য পহেলা অক্টোবর তিনি মাদ্রাসায় যোগদান করেন। তাতে অন্যান্য শিক্ষকরা ক্লাস বর্জন করেন এবং আমি তাদের আস্বস্ত করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সভাপতি মহোদয়ের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

​এ বিষয়ে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না। খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কচুয়ায় ৪৫ পিস ইয়াবাসহ তিনজন আটক

তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন

চাঁদপুরের কচুয়ায় ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর পাথৈর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুতপুর গ্রামের পাঠানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গুতপুর গ্রামের ইয়াছিন মিয়া (৩৫), বড়দৈল গ্রামের মো. রবিউল্লাহ (৩১) এবং বিতারা ইউনিয়নের শিলাস্তান গ্রামের কাজী মাসুম (২৮)।

পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ওই তিনজনকে আটক করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ০৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-০১, তারিখ ১ অক্টোবর ২০২৬।

পুলিশ আরও জানায়, আটক তিনজনকে বৃহস্পতিবার বিধি অনুযায়ী পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় পাঠাগারের শুভ উদ্বোধন ৪ অক্টোবর

তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় পাঠাগারের শুভ উদ্বোধন আগামী ৪ অক্টোবর ২০২৬খ্রীঃ অনুষ্ঠিত হবে।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী (৯৩ ব্যাচ) ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু ইউসুফ পাটওয়ারী (রুপন) এর অর্থায়নে পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

পাঠাগারটি শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।