এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন জানান, হাসপাতালের প্রধান গেটে একটি প্লাটুন অবস্থান করছে এবং অন্য প্লাটুনটি আশপাশে টহল দিচ্ছে।

এর আগে সোমবার রাতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাজনিত কারণে পুলিশ ব্যারিকেড স্থাপন করে। তবুও বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে বিএনপির অসংখ্য নেতা–কর্মী হাসপাতালের সামনে এসে জড়ো হন। তারা ব্যারিকেডের বাইরে নির্ধারিত স্থানে অপেক্ষা করছেন।
নেতাকর্মীরা জানান, ভিড় এড়াতে কেন্দ্র থেকে নির্দেশনা থাকলেও খালেদা জিয়ার প্রতি উদ্বেগ ও টানাপোড়েনের কারণে তারা হাসপাতালে ছুটে এসেছেন।

এদিকে, খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর থেকেই তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা প্রদান শুরু করেছে। মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিসসহ একাধিক দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দুই দিন আগে তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে তার দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়, যা পরবর্তী সময়ে ছয় মাস অন্তর নবায়ন করা হতো। তবে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পাননি তিনি।

৮ আগস্ট সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্ত হন। এরপর তিনি ৮ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান এবং প্রায় চার মাস পর ৬ মে দেশে ফেরেন।

প্রি-ম্যাচিউর আমানত ভাঙা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা ইসলামী ব্যাংকের

এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

সাম্প্রতিক পরিস্থিতিতে আমানত নিয়ে উদ্বেগের কারণে যেসব গ্রাহক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিভিন্ন সঞ্চয় ও আমানত হিসাব মেয়াদপূর্তির আগেই (প্রি-ম্যাচিউর) নগদায়ন করেছেন, তাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জুন) ব্যাংকের এক বিশেষ নোটিশে জানানো হয়, ১ জুন থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত সময়ে যেসব গ্রাহক MTDRA, MSB, MMPDS ও MSSA হিসাব প্রি-ম্যাচিউর অবস্থায় বন্ধ বা নগদায়ন করেছেন এবং এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে একই ধরনের হিসাব পুনরায় চালু করতে পারবেন।

নোটিশে আরও বলা হয়, হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের খরচ, চার্জ ও আর্থিক ক্ষতি সম্পূর্ণ মওকুফ করা হবে। পাশাপাশি এসব হিসাব নতুন হিসেবে গণ্য না করে পূর্বের ধারাবাহিক হিসাব হিসেবে বিবেচনা করা হবে। ফলে গ্রাহকরা আগের আমানতের সুবিধাগুলো পুনরায় ভোগ করতে পারবেন।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে অনেক গ্রাহক আতঙ্কিত হয়ে আমানত তুলে নিয়েছিলেন। ইসলামী ব্যাংকের এই উদ্যোগ গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট শাখা কিংবা ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

ব্যাংকটির কর্মকর্তাদের মতে, এ গ্রাহকবান্ধব সিদ্ধান্তের ফলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে ক্ষতিগ্রস্ত অনেক গ্রাহক পুনরায় তাদের আমানত হিসাব চালু করতে আগ্রহী হবেন এবং ব্যাংকের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।

মতলবে আব্দুল মান্নান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ-পশ্চিম দিঘলদী গ্রামের আব্দুল মান্নান পাটোয়ারী হত্যা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) ঢাকার হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আরব আলী পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, গত ৩১ মে বাড়িতে গাছের চারা রোপণকে কেন্দ্র করে আব্দুল মান্নান পাটোয়ারী ও সুমন পাটোয়ারীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে আব্দুল মান্নান গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন তিনি মারা যান।

এ ঘটনায় ৩ জুন নিহতের ছেলে নয়ন পাটোয়ারী বাদী হয়ে সুমন পাটোয়ারীকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য দুই আসামি সুমনের মা অজুফা বেগম (৬৫) ও স্ত্রী ফারজানা আক্তারকে (২০) আগেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঢাকার ঝিগাতলা এলাকা থেকে সুমন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সালমান শাহ হত্যা মামলা: মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের অনুমতি

এভারকেয়ার হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যু-সংক্রান্ত হত্যা মামলায় তার মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। এর আগে ২০ মে আদালতে এ সংক্রান্ত আবেদন করা হয়েছিল।
বুধবার (৯ জুন) তদন্তকারী কর্মকর্তা জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

আদালতের আদেশ অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং পরবর্তী সময়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। মামলার তদন্তের স্বার্থে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ-এর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের বিভিন্ন পর্যায়ে আত্মহত্যা ও হত্যাকাণ্ড—উভয় ধরনের দাবি সামনে এলেও বিষয়টি নিয়ে এখনও বিচারিক ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।