দামুড়হুদায়

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাইদুর রহমান (৩৮) নামের এক যুবককে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

আটক সাইদুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী এলাকার ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দিনের ছেলে। তিনি বিএনপি-যুবদল ও ছাত্রদলের আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে অংশ নিতেন বলে নিশ্চিত করেছেন উক্ত সংগঠনের উপজেলার নেতারা। এছাড়া তিনি ইলেক্ট্রনিক্সের ব্যবসা করেন।

দামুড়হুদা মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে দশমী ব্রিজপাড়ায় দামুড়হুদা মডেল থানা পুলিশ ও চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি দল যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে শীর্ষ সন্ত্রাসী সাইদুর রহমানকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ওসি হুমায়ুন কবীর ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে পিস্তল-ম্যাগাজিন ও গুলিসহ সাইদুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে। সাইদুর রহমান রাজনৈতিক কোন পদে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক কোন পদ নেই বলে জেনেছি, তবে স্থানীয় ৫নং ওয়ার্ড বাজার কমিটির সদস্য বলে জানা গেছে।

প্রি-ম্যাচিউর আমানত ভাঙা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা ইসলামী ব্যাংকের

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

সাম্প্রতিক পরিস্থিতিতে আমানত নিয়ে উদ্বেগের কারণে যেসব গ্রাহক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিভিন্ন সঞ্চয় ও আমানত হিসাব মেয়াদপূর্তির আগেই (প্রি-ম্যাচিউর) নগদায়ন করেছেন, তাদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জুন) ব্যাংকের এক বিশেষ নোটিশে জানানো হয়, ১ জুন থেকে ১৫ জুন ২০২৬ পর্যন্ত সময়ে যেসব গ্রাহক MTDRA, MSB, MMPDS ও MSSA হিসাব প্রি-ম্যাচিউর অবস্থায় বন্ধ বা নগদায়ন করেছেন এবং এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে একই ধরনের হিসাব পুনরায় চালু করতে পারবেন।

নোটিশে আরও বলা হয়, হিসাব পুনরায় চালু করলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে আরোপিত সব ধরনের খরচ, চার্জ ও আর্থিক ক্ষতি সম্পূর্ণ মওকুফ করা হবে। পাশাপাশি এসব হিসাব নতুন হিসেবে গণ্য না করে পূর্বের ধারাবাহিক হিসাব হিসেবে বিবেচনা করা হবে। ফলে গ্রাহকরা আগের আমানতের সুবিধাগুলো পুনরায় ভোগ করতে পারবেন।

ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে অনেক গ্রাহক আতঙ্কিত হয়ে আমানত তুলে নিয়েছিলেন। ইসলামী ব্যাংকের এই উদ্যোগ গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট শাখা কিংবা ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

ব্যাংকটির কর্মকর্তাদের মতে, এ গ্রাহকবান্ধব সিদ্ধান্তের ফলে প্রি-ম্যাচিউর নগদায়নের কারণে ক্ষতিগ্রস্ত অনেক গ্রাহক পুনরায় তাদের আমানত হিসাব চালু করতে আগ্রহী হবেন এবং ব্যাংকের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।

মতলবে আব্দুল মান্নান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ-পশ্চিম দিঘলদী গ্রামের আব্দুল মান্নান পাটোয়ারী হত্যা মামলার প্রধান আসামি সুমন পাটোয়ারীকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) ঢাকার হাজারীবাগ থানার ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আরব আলী পাটোয়ারীর ছেলে।

পুলিশ জানায়, গত ৩১ মে বাড়িতে গাছের চারা রোপণকে কেন্দ্র করে আব্দুল মান্নান পাটোয়ারী ও সুমন পাটোয়ারীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে আব্দুল মান্নান গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন তিনি মারা যান।

এ ঘটনায় ৩ জুন নিহতের ছেলে নয়ন পাটোয়ারী বাদী হয়ে সুমন পাটোয়ারীকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার অন্য দুই আসামি সুমনের মা অজুফা বেগম (৬৫) ও স্ত্রী ফারজানা আক্তারকে (২০) আগেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঢাকার ঝিগাতলা এলাকা থেকে সুমন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সালমান শাহ হত্যা মামলা: মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের অনুমতি

চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যু-সংক্রান্ত হত্যা মামলায় তার মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এ আদেশ দেন। এর আগে ২০ মে আদালতে এ সংক্রান্ত আবেদন করা হয়েছিল।
বুধবার (৯ জুন) তদন্তকারী কর্মকর্তা জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

আদালতের আদেশ অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হবে এবং পরবর্তী সময়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। মামলার তদন্তের স্বার্থে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ-এর মৃত্যুর ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের বিভিন্ন পর্যায়ে আত্মহত্যা ও হত্যাকাণ্ড—উভয় ধরনের দাবি সামনে এলেও বিষয়টি নিয়ে এখনও বিচারিক ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।