ফরিদগঞ্জে রাতের আঁধারে প্রতিবন্ধীর দোকান ভেঙে দিল দুর্বৃত্তরা!

ফরিদগঞ্জে রাতের আঁধারে প্রতিবন্ধীর দোকান ভেঙে দিল দুর্বৃত্তরা!

চাঁদপুরের ফরিদগঞ্জে রাতের আঁধারে আল আমিন নামে এক শারীরিক প্রতিবন্ধীর নির্মানাধীন দোকান ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ১ নভেম্বর রবিবার রাতে উপজেলা চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের একলাশপুর তুলাতলী বাজারে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা গেছে, প্রতিবন্ধী আল আমিনের ডান পা নেই। তার বাবা রুহুল আমিন গত ৩০ সেপ্টেম্বর নিজ নামে রেকর্ডীয় বিএস ৬২৮ খতিয়ান থেকে ৪৮৪০ দাগে হিস্যানুসারে প্রাপ্ত ২ শতক জমি রেজিস্ট্রি করে দেন। আল আমিন তা নিজ নামে নামজারী করে নেন। স্বজন এবং এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় সেখানে তিনি দোকান নির্মাণ শুরু করেন। রবিবার রাতে কে/কারা আল আমিনের নির্মাধীন দোকানটির পূর্ব পাশের দেয়ালটি ভেঙ্গে ফেলে।

ভুক্তভোগী আল আমিন বলেন, ‘সম্পদ নিয়ে প্রতিবেশী আল আহমদের সাথে বিরোধ রয়েছে। ৪৮৩৮ দাগে বাড়ীর সম্পত্তি নিয়ে তার সাথে মামলা চলমান। যে দাগে আমি দোকান নির্মাণ করছি, সে দাগ নিয়ে কারো সাথে বিরোধ নেই। তারপরও কে/কারা আমার দোকানটি ভেঙে দিয়েছে। আমি প্রতিবন্ধী মানুষ। সমাজের বোঝা হতে চাইনা। সকলের সহযোগিতায় আত্মনির্ভরশীল হতে চাই। আমি সরকার এবং প্রশাসনের দায়িত্বশীল মহলের সার্বিক সহযোগিতা চাই।’

এ বিষয়ে জানতে চাইলে আলী আহমদ তার কাগজপত্র নিয়ে উপস্থিত হন। সেসকল কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, তিনি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত চাঁদপুরে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা নং ১২৯০/২০২৬। সেখানে বিএস ৪৮৪০ দাগে ৫ শতক ভূমি বিরোধপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলায় উল্লেখিত সম্পত্তির সাথে আল আমিনের নির্মানাধীন দোকানের সম্পত্তির বিরোধের কোন সূত্র পাওয়া যায়নি। আলী নিজেও আল আমিনের দোকান ভাঙার প্রতিবাদ জানিয়েছেন এবং দায়ীদের বিচার দাবী করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মাইনউদ্দিন বলেন, সম্পত্তিগত বিরোধ থাকলে তা স্থানীয়ভাবে অথবা আইন আদালতের মাধ্যমে সমাধান করতে হবে। রাতের অন্ধকারে কারো স্থাপনা গুড়িয়ে দেওয়া অবশ্যই নিন্দনীয়।

চাঁদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা

ফরিদগঞ্জে রাতের আঁধারে প্রতিবন্ধীর দোকান ভেঙে দিল দুর্বৃত্তরা!

চাঁদপুরে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। এ উপলক্ষে ৭ নভেম্বর সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, বিকেল ৩টায় ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ লক্ষ্যে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা রয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পৃথক অনুষ্ঠান এবং সড়কদ্বীপ ও বিভিন্ন সড়ক পতাকা দিয়ে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, জাতির শান্তি ও অগ্রগতি কামনায় সুবিধাজনক সময়ে মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুসদন, কিশোর সংশোধনী কেন্দ্র, শান্তি নিবাস ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। পাশাপাশি দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সভায় বক্তব্য দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর এবং গণপূর্ত বিভাগের বিদায়ী নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো।

এ ছাড়া সভায় চাঁদপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, শিক্ষা, ক্রীড়া, সমাজসেবা, সংস্কৃতি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।

সভা শেষে চাঁদপুর গণপূর্ত বিভাগের বিদায়ী নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটোকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন, আলোচনা সভা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা অনুষ্ঠান, সড়কদ্বীপ ও সড়কে পতাকা দিয়ে সাজানো, দেশাত্মবোধক গানের আসর, সিনেমা হল ও ভ্যানযোগে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, ফুটবল ম্যাচ, শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা ও রচনা প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শিশু পার্কগুলো বিনা টিকিটে শিশুদের জন্য উন্মুক্ত রাখা।

এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

চাঁদপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর কুরআন হিফজের যাত্রা শুরু

ফরিদগঞ্জে রাতের আঁধারে প্রতিবন্ধীর দোকান ভেঙে দিল দুর্বৃত্তরা!

বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতা ও মাদ্রাসা বোর্ডে শীর্ষস্থান অর্জনকারী প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত চাঁদপুর তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ষষ্ঠ সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৫৯ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের হিফজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর শহরের নতুন বাজারস্থ চাঁদপুর রাজবাড়ি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস আবু বকর সিদ্দিক।

তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার চাঁদপুর শাখার প্রধান মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক ও হিফজুল কুরআন বিভাগের প্রধান আ খ ম মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর আল-আমিন সোসাইটির সেক্রেটারি ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. শোয়াইব এবং চাঁদপুরের জেল সুপার জয়নাল আবেদীন ভূঞা।

অনুষ্ঠানে শিক্ষার্থী আব্দুল্লাহ বিন ইউসুফ পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে। আহনাফ হাবিব আকিফ বাংলা এবং আহমেদ বিন কবির ইংরেজি অনুবাদ উপস্থাপন করে। পরে শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করে। এ সময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা বলেন, পবিত্র কুরআন হিফজ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তবে শুধু কুরআন মুখস্থ করাই যথেষ্ট নয়, এর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা ও উত্তম চরিত্রের পরিচয় দিতে হবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা

ফরিদগঞ্জে রাতের আঁধারে প্রতিবন্ধীর দোকান ভেঙে দিল দুর্বৃত্তরা!

চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়।
র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিস নিছা, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম ও উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম।

সভায় বক্তব্য দেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু ও সাবেক সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেদের যোগ্যতা ও দক্ষতা বিকাশের মাধ্যমে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান তাঁরা।