রাতে অযাচিত ঘোরাফেরা, শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক

রাতে অযাচিত ঘোরাফেরা, শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক

চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ৪৫ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, আটকের পর কিশোরদের রাতে ঘোরাফেরার কারণ জানতে চাওয়া হলে তারা সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে পাঠানো হয়। অভিভাবকরা ভবিষ্যতে তাদের সন্তানরা রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করবে না মর্মে পুলিশকে আশ্বস্ত করেন।

এ ছাড়া আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। তাই প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের রাতে অযাচিতভাবে ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। কিশোরদের সুরক্ষা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবন্ধী পরিবারের পাশে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

রাতে অযাচিত ঘোরাফেরা, শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক

মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের শাহরাস্তির সামাজিক সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা। দীর্ঘদিনের জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণ করে এক অসহায় প্রতিবন্ধী পরিবারকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে সংগঠনটি।

গত ২৬ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় দাদিয়াপাড়া এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত ঘরটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহরাস্তির দাদিয়াপাড়া এলাকার গাজীবাড়ির মরহুম সিদ্দিক মিয়ার মৃত্যুর পর তার স্ত্রী ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন।

পরিবারের একমাত্র বসতঘরটিও দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়েছিল। বৃষ্টির সময় ঘরের ছাদ ও বিভিন্ন স্থান দিয়ে পানি ঢুকে পড়ত। ফলে ঝুঁকিপূর্ণ ওই ঘরে মা-মেয়েকে চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে হতো।

পরিবারটির এমন দুরবস্থার বিষয়টি দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা ও স্থানীয়দের নজরে এলে তারা সহযোগিতার উদ্যোগ নেন। স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুরোনো ঘরটি ভেঙে নতুন করে নির্মাণ করা হয়। নতুন ঘর পেয়ে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে অসহায় পরিবারটি।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল মমিন, আবদুর রহিম, মফিজুর রহমান, মোহাম্মদ হোসেন, আলী আক্কাছ, আনোয়ার হোসেন, ইয়াছিন আরাফাত, হুমায়ুন আহমেদ ও আবু ইউসুফ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি আবু ইউসুফ সুমন বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য।

পরিবারটির দুরবস্থা দেখে আমরা উদ্যোগী হই। এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতায় ঘরটি নির্মাণ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংস্থার ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার রুবেল বলেন, “প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরিবারটি অত্যন্ত কষ্টের মধ্যে বসবাস করছিল। তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পেরে আমরা আনন্দিত। মানুষের প্রয়োজনে এবং দুর্যোগের সময়ে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সবসময় পাশে থাকার চেষ্টা করবে।”

এ উদ্যোগে আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা করা সব ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা।

কুয়েতে বিপুল মাদকসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য আটক

রাতে অযাচিত ঘোরাফেরা, শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক

কুয়েতের হাওয়ালি গভর্নরেটের সালমিয়া এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে ১০১ ব্যাগ হেরোইন, ২৫ ব্যাগ মেথামফেটামিন (শাবু), চারটি মাদক সেবনের সরঞ্জাম ও একটি সূক্ষ্ম মাপযন্ত্র জব্দ করা হয়েছে।

স্থানীয় একটি প্রতিবেদনে আটক ব্যক্তিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোহাগ গাজী হিসেবে উল্লেখ করা হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, সালমিয়ার একটি খোলা পার্কিং এলাকায় ওই ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে টহল পুলিশ তাকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সরবরাহের একটি পদ্ধতির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কুয়েতের কর্তৃপক্ষ।

তিনি গ্রাহকদের কাছে সরাসরি মাদক না দিয়ে বিভিন্ন খোলা জায়গায় তা লুকিয়ে রাখতেন এবং মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকদের ওই স্থানগুলোর অবস্থান জানিয়ে দিতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সালমিয়ায় তার বাসস্থানে অভিযান চালানো হয়। সেখানে আরও মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও একটি সূক্ষ্ম মাপযন্ত্র পাওয়া যায়।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

চবিতে চাঁদপুর শিক্ষার্থীদের ৫০০ বৃক্ষ বিতরণ

রাতে অযাচিত ঘোরাফেরা, শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রয়াত অনিক চন্দ্র দাসকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক।

সংগঠনের ১৬তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং সভাপতি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “পরিবেশ সংরক্ষণে জলবায়ু পরিবর্তনের পক্ষাঘাত থেকে দেশকে রক্ষা করতে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।” তিনি সংগঠনটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রমের পরিসর আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “এটি একটি পরিবেশবান্ধব কর্মসূচি।” এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংগঠনটির প্রশংসা ও ধন্যবাদ জানান।

চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, “চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চমৎকার আয়োজনকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আয়োজনের সফলতা কামনা করি।”

চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে এ ধরনের উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ২৫ প্রজাতির ৫০০টি বৃক্ষ বিতরণ করা হয়।

বিতরণ করা গাছের মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির মধ্যে ছিল গন্ধরাজ, রঙ্গন, হাসনাহেনা, সন্ধ্যামালতী, মিনি স্টার, দোপাটি, কুঞ্জলতা, এসি পাম, পাতাবাহার, কামিনী ও অশোক। ঔষধি গাছের মধ্যে ছিল নিম, বাসক, তুলসী, পাথরকুচি, কালোমেঘ, অ্যালোভেরা, হরতকি ও বহেরা। এ ছাড়া ফলদ ও অন্যান্য গাছের মধ্যে ছিল লেবু, পেয়ারা, বড়ই, কাটবাদাম ও উদাল।

প্রতিষ্ঠাবার্ষিকীকেন্দ্রিক এ কর্মসূচিতে বিশেষভাবে স্মরণ করা হয় সংগঠনের সদস্য অনিক চন্দ্র দাসকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

অনিককে স্মরণ করে সংগঠনের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, “অনিক আমাদের মাঝে বেঁচে থাকবে গাছ হয়ে। তার এই অকালপ্রয়াণ তার পরিবার এবং সংগঠনের অপূরণীয় ক্ষতি।”