ভোটারগন এবার পরিবর্তনের মার্কা হিসেবে দাড়ীপাল্লায় ভোট দিবে ইনসাআল্লাহ -এডভোকেট শাহজাহান মিয়া

ভোটারগন এবার পরিবর্তনের মার্কা হিসেবে দাড়ীপাল্লায় ভোট দিবে ইনসাআল্লাহ -এডভোকেট শাহজাহান মিয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের ভোটারগন পরিবর্তনের মার্কা হিসেবে এবার দাড়ীপাল্লা মার্কায় ভোট দিবেন ইনসাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া গনসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্যে এসব কথা বলেন।

এমপি প্রার্থী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে তিনি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মহল্লায় দাঁড়িপাল্লা মার্কায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন।

গণসংযোগকালে এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশায় মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবে—এই বিশ্বাস আমার আছে। তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের রাজনীতি থেকে মুক্তি পেতে হলে ন্যায় নীতির রাজনীতিকে বিজয়ী করতে হবে।

গনসংযোগ কালে তিনি ঘরে ঘরে যান, স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোকানে দোকানে ঢুকে সাধারণ মানুষের কথা শোনেন। কখনো হেঁটে, কখনো গাড়িতে করে এলাকাজুড়ে প্রচারণা চালান তিনি। এ সময় বিপুলসংখ্যক কর্মী সমর্থক ও ভোটারগন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

এদিকে নির্বাচনকে ঘিরে চাঁদপুর-৩ আসনে ব্যাপক নির্বাচনী আমেজ বিরাজ করছে। মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন, চায়ের দোকান থেকে বাজার—সবখানেই চলছে ভোটের আলোচনা। কেউ দিচ্ছেন অঞ্চলভিত্তিক ভোটের হিসাব, আবার কেউ প্রার্থীদের সরব উপস্থিতিতে এলাকাকে মুখরিত করে তুলছেন। সব মিলিয়ে নির্বাচনী উত্তাপে জমে উঠেছে চাঁদপুর-৩ আসন।

কর্মসূচিতে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুস শুক্কুর মোস্তান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তামিম খান, জেলা ছাত্র শক্তির যুগ্ম আহ্বায়ক আল আমিন সায়েম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মুহা. জুবাইর হোসাইন খান, জামায়াত নেতা মোঃ জাহাঙ্গীর আলম,সাইফুল ইসলাম ঢালী, ১৩ নং ওয়ার্ড প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়াজী, ৭ নং ওয়ার্ড সহ-সভাপতি সোহেল প্রধানিয়া, সহকারী সেক্রেটারী মোঃ হুমায়ুন কবির, বাইতুল মাল সম্পাদ মোঃ মাহবুবুর রহমান মিরাজ, ইউনিট সভাপতি আলী আহমেদ,সহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ শেষে এডভোকেট শাহজাহান মিয়া ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান।

চবিতে চাঁদপুর শিক্ষার্থীদের ৫০০ বৃক্ষ বিতরণ

ভোটারগন এবার পরিবর্তনের মার্কা হিসেবে দাড়ীপাল্লায় ভোট দিবে ইনসাআল্লাহ -এডভোকেট শাহজাহান মিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রয়াত অনিক চন্দ্র দাসকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক।

সংগঠনের ১৬তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং সভাপতি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “পরিবেশ সংরক্ষণে জলবায়ু পরিবর্তনের পক্ষাঘাত থেকে দেশকে রক্ষা করতে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।” তিনি সংগঠনটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রমের পরিসর আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “এটি একটি পরিবেশবান্ধব কর্মসূচি।” এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংগঠনটির প্রশংসা ও ধন্যবাদ জানান।

চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, “চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চমৎকার আয়োজনকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আয়োজনের সফলতা কামনা করি।”

চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে এ ধরনের উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ২৫ প্রজাতির ৫০০টি বৃক্ষ বিতরণ করা হয়।

বিতরণ করা গাছের মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির মধ্যে ছিল গন্ধরাজ, রঙ্গন, হাসনাহেনা, সন্ধ্যামালতী, মিনি স্টার, দোপাটি, কুঞ্জলতা, এসি পাম, পাতাবাহার, কামিনী ও অশোক। ঔষধি গাছের মধ্যে ছিল নিম, বাসক, তুলসী, পাথরকুচি, কালোমেঘ, অ্যালোভেরা, হরতকি ও বহেরা। এ ছাড়া ফলদ ও অন্যান্য গাছের মধ্যে ছিল লেবু, পেয়ারা, বড়ই, কাটবাদাম ও উদাল।

প্রতিষ্ঠাবার্ষিকীকেন্দ্রিক এ কর্মসূচিতে বিশেষভাবে স্মরণ করা হয় সংগঠনের সদস্য অনিক চন্দ্র দাসকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

অনিককে স্মরণ করে সংগঠনের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, “অনিক আমাদের মাঝে বেঁচে থাকবে গাছ হয়ে। তার এই অকালপ্রয়াণ তার পরিবার এবং সংগঠনের অপূরণীয় ক্ষতি।”

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ভোটারগন এবার পরিবর্তনের মার্কা হিসেবে দাড়ীপাল্লায় ভোট দিবে ইনসাআল্লাহ -এডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হকের ছোট ভাই মো. মহিউদ্দিন রিমন (৩০) গ্রেপ্তার হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রূপসা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মহিউদ্দিন রিমন ফরিদগঞ্জ সদর এলাকার মাওলানা শহীদুল্লাহ পাটওয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম রূপসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রূপসা বাজার থেকে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস

ভোটারগন এবার পরিবর্তনের মার্কা হিসেবে দাড়ীপাল্লায় ভোট দিবে ইনসাআল্লাহ -এডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহশরীফ ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার উদ্বোধনী ক্লাস ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের নিয়মিত পাঠদান ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহশরীফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজহের হোসেন। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা মেনে চলা, মনোযোগ দিয়ে লেখাপড়া করা এবং নিজেদের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম শুরু হয়।