এসএসসি পরীক্ষা শুরু: চাঁদপুরে ৭৪ কেন্দ্রে অংশ নিচ্ছে ৩০,৭৪৬ পরীক্ষার্থী
সারা দেশের ন্যায় চাঁদপুর জেলাতেও শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছর জেলায় ৭৪টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা শুরু হবে। এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীরা অংশ নেবে।
পরিসংখ্যান অনুযায়ী—
এসএসসি পরীক্ষার্থী: ২১,৮০৭ জন (কেন্দ্র ৪৫টি)
দাখিল পরীক্ষার্থী: ৭,১৯১ জন (কেন্দ্র ১৯টি)
এসএসসি ভোকেশনাল: ১,৭৪৮ জন (কেন্দ্র ১০টি)
উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা
হাজীগঞ্জ: ১৪ কেন্দ্রে ৪,৬০৬ জন
শাহরাস্তি: ৯ কেন্দ্রে ৩,৬৫৬ জন
চাঁদপুর সদর: ১১ কেন্দ্রে ৫,৬৭৫ জন
কচুয়া: ১১ কেন্দ্রে ৪,৬৯২ জন
ফরিদগঞ্জ: ১০ কেন্দ্রে ৪,৬৬৫ জন
মতলব উত্তর: ৯ কেন্দ্রে ৩,৪৪২ জন
মতলব দক্ষিণ: কয়েকটি কেন্দ্রে প্রায় ২,৩৬০ জন (এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে)
হাইমচর: ৩ কেন্দ্রে ১,০৬২ জন
এর আগে ৬ এপ্রিল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। সঠিক আসন বিন্যাস বজায় রাখতে হবে। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক সেই বিষয়ের পরীক্ষায় দায়িত্বে থাকতে পারবেন না।
জেলা প্রশাসন জানিয়েছে, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কঠোর নজরদারি থাকবে। কোনো পরীক্ষার্থী বা শিক্ষক অসাধু পন্থা অবলম্বন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
















