কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুরের কচুয়ায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কড়ইয়া এলাকার ফোরকানিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—কড়ইয়া (গাজী বাড়ী) এলাকার আরিফ হোসেন (৩০) এবং শ্রীরামপুর (পহেলা গাজী বাড়ী) এলাকার মুরাদ হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই মো. আবু তাহের মোল্লাসহ পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০২, তারিখ ২ অক্টোবর ২০২৬।
পুলিশ জানায়, আটক দুই আসামিকে শনিবার (৩ অক্টোবর) যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।










