হাইমচরের চরভৈরবী ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ – শেখ ফরিদ আহমেদ মানিক

হাইমচরের চরভৈরবী ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ – শেখ ফরিদ আহমেদ মানিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। 

মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে গণসংযোগ ও পথসভা করে। গণসংযোগ ও পথসভায় ছিল মানুষের ঢল, উৎসাহ আর উচ্ছ্বাসের দৃশ্য।

একাধিক পথসভায় চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনাদের সামনে হাজির হয়েছি ধানের শীষের ভোট চাইতে। আপনাদের কাছে ধানের শীষের ভোট চাই এবং আপনাদের কাছে অনুরোধ করবো আশপাশের সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলবেন। আপনাদের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে চরভৈরবীর উন্নয়ন হবে। সেই উন্নয়ন আপনাদের সাথে আলোচনা করে উন্নয়নমূৱক কাজ করা হবে।

তিনি আরো বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আপনাদের ইচ্ছামতো রাজনৈতিক দল ও সরকার কাজ করবে। তারেক রহমান মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদেন কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছেন। এর মাধ্যমে মহিলাদের সাবলম্বী করা হবে। চাঁদপুর-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও বঞ্চনার মধ্য দিয়ে দিন পার করছে। জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি সংসদে গিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখবেন।

তিনি বলেন, ধানের শীষ মানেই গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মুক্তির প্রতীক। জনগণের সমর্থন ও ভালোবাসাকেই তিনি তার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন।

কর্মসূচীর শুরুতে সকাল ৯টায় চরভৈরবী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের পাঠান মোড় পথসভার মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর সকাল সাড়ে ৯টায় ইউনিয়নের পাড়াবগুলা মেম্বার দাদন প্রধানিয়ার বাড়িতে উঠান বৈঠক, একই ওয়ার্ডের দক্ষিণ পাড়াবগুলা গণসংযোগ, সকাল পৌনে ১০টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে খুইশ্যার মোড়ে ধানের শীষের পথসভা, সকাল ১০টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডে জালিয়ারচর হাওলাদর কান্দি চকিদার বাড়িতে উঠান বৈঠক, একই ওয়ার্ডের শহরআলী মোড় গণসংযোগ, সকাল সাড়ে ১০টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আমিন উদ্দিন বেপারী বাড়িতে উঠান বৈঠক, সকাল পৌনে ১১টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে উঠান বৈঠক, বিকেল ৩টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম জাহিদুল ইসলাম বিপ্লবের বাড়িতে উঠান বৈঠক, বিকেল সাড়ে ৩টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়াবগুলা পথসভায়, বিকেল ৪টায় একই ওয়ার্ডের হাওলাদার কান্দি নাজমুল হাওলাদারের বাড়িতে উঠান বৈঠক, বিকেল সোয়া ৪টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মুকবুল নেপালের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক পুরো ইউনিয়ন গণসংযোগ করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস মেহনতি, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, ৬নং চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ জোবায়ের শিমুল চোকদার, মেম্বার দাদন প্রধানিয়া, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিতু হাওলাদার, সাধারণ সম্পাদক মো. ভুট্টো কাজীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।

চবিতে চাঁদপুর শিক্ষার্থীদের ৫০০ বৃক্ষ বিতরণ

হাইমচরের চরভৈরবী ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ – শেখ ফরিদ আহমেদ মানিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রয়াত অনিক চন্দ্র দাসকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক।

সংগঠনের ১৬তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং সভাপতি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “পরিবেশ সংরক্ষণে জলবায়ু পরিবর্তনের পক্ষাঘাত থেকে দেশকে রক্ষা করতে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।” তিনি সংগঠনটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রমের পরিসর আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “এটি একটি পরিবেশবান্ধব কর্মসূচি।” এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংগঠনটির প্রশংসা ও ধন্যবাদ জানান।

চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, “চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চমৎকার আয়োজনকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আয়োজনের সফলতা কামনা করি।”

চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে এ ধরনের উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ২৫ প্রজাতির ৫০০টি বৃক্ষ বিতরণ করা হয়।

বিতরণ করা গাছের মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির মধ্যে ছিল গন্ধরাজ, রঙ্গন, হাসনাহেনা, সন্ধ্যামালতী, মিনি স্টার, দোপাটি, কুঞ্জলতা, এসি পাম, পাতাবাহার, কামিনী ও অশোক। ঔষধি গাছের মধ্যে ছিল নিম, বাসক, তুলসী, পাথরকুচি, কালোমেঘ, অ্যালোভেরা, হরতকি ও বহেরা। এ ছাড়া ফলদ ও অন্যান্য গাছের মধ্যে ছিল লেবু, পেয়ারা, বড়ই, কাটবাদাম ও উদাল।

প্রতিষ্ঠাবার্ষিকীকেন্দ্রিক এ কর্মসূচিতে বিশেষভাবে স্মরণ করা হয় সংগঠনের সদস্য অনিক চন্দ্র দাসকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

অনিককে স্মরণ করে সংগঠনের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, “অনিক আমাদের মাঝে বেঁচে থাকবে গাছ হয়ে। তার এই অকালপ্রয়াণ তার পরিবার এবং সংগঠনের অপূরণীয় ক্ষতি।”

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হাইমচরের চরভৈরবী ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ – শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হকের ছোট ভাই মো. মহিউদ্দিন রিমন (৩০) গ্রেপ্তার হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রূপসা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মহিউদ্দিন রিমন ফরিদগঞ্জ সদর এলাকার মাওলানা শহীদুল্লাহ পাটওয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম রূপসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রূপসা বাজার থেকে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস

হাইমচরের চরভৈরবী ইউনিয়নে ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ – শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহশরীফ ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার উদ্বোধনী ক্লাস ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের নিয়মিত পাঠদান ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহশরীফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজহের হোসেন। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা মেনে চলা, মনোযোগ দিয়ে লেখাপড়া করা এবং নিজেদের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম শুরু হয়।