যারা মায়েদের বোরকা খুলে নিতে চায়, তারা ক্ষমতায় গেলে দেশের কাপড় খুলে নিবে- মিয়া গোলাম পরওয়ার

যারা মায়েদের বোরকা খুলে নিতে চায়, তারা ক্ষমতায় গেলে দেশের কাপড় খুলে নিবে- মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সারা দেশের রাজধানী, গ্রামে-গঞ্জে, শহরে-বন্দরে এই রাষ্ট্র, এই দেশ এই সমাজের একটি পরিবর্তনের আকাঙ্ক্ষা জনগণের মাঝে লক্ষ্য করা যাচ্ছে। রিক্সাওয়ালা, চাওয়ালা, ফেরিওয়ালা, গাড়ি চালক, নৌকার মাঝি প্রত্যেকের মাঝেই একটা আবহ, একটা জাগরণ তৈরি হয়েছে যে, আমরা স্বাধীনতার পর ক্ষমতায় অনেক দল, অনেক মার্কা দেখেছি। এবার আমরা একটা পরিবর্তন চাই।

৩১ জানুয়ারী শনিবার সকালে চাঁদপুর-৩ আসনের পৌর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর নির্বাচনী বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ৫৪ বছরের তিনটি দল ক্ষমতায় ছিল। তারা নৈতিকতা,সুশাসন, আদর্শ, দেশ প্রেম সহ সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এই তিনটি দলের কোন এমপি,মন্ত্রী, নেতা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে, আমাদের শাসনকালে কোন দুর্নীতি হয় নাই, কেউ বলতে পারবে না আমরা ক্ষমতায় থাকাকালে আমরা কোন দলীয়করণ করি নাই। কেউ বলতে পারবেনা আমরা ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলের উপর জুলুম নির্যাতন করি নাই।

প্রধান অতিথি বলেন, যারাই যখন ক্ষমতায় ছিল দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। স্বাধীন বিচার ব্যবস্থা পরিচালিত হতে দেয় নাই। ক্ষমতাসীন দলের কর্মী হলে খুন, অপরাধ, ধর্ষণ করা সত্ত্বেও পুলিশ তাদেরকে ধরে না। ধরলেও আদালত তাদেরকে জামিন দিয়ে দেয়। অথচ শুধুমাত্র রাজনৈতিক কারণে বিনা অপরাধি ব্যক্তিদের কে বছরের পর বছর জেলে রাখা হয়েছে।
তিনি বলেন অতীতের দলগুলো দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতি, ঘুষ, সুদে তারা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তিনি প্রশ্ন করে বলেন, শেখ হাসিনার পিয়নেরও নাকি ৪০০ কোটি টাকা ছিল তাহলে তার কত টাকা ছিল?

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, খেলাফত মজলিস জেলা শাখার নেতা নূরে আলম, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহীম পাটোয়ারী, জুলাই শহীদ সাজ্জাদ হোসেনের বাবা জসীম রাজা, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম।
বিগত ৫৪ বছর যারা ক্ষমতায় ছিল তাদেরকে এবার এদেশের মানুষ না বলবে, বলবে তোমাদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। বিগত সময়ে যারা ফেল করেছে এই ফেলু পার্টিকে দিয়ে দেশ চলবে না। ঐক্যবদ্ধ ১১ দল সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। যে সমৃদ্ধ বাংলাদেশ মানবিক বাংলাদেশের স্বপ্নসারথি আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান।

বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দুর্নীতিকে আমরা ঝেটিয়ে বিদায় করে দেবো। আমরা দলীয়করণের তিল মাত্র স্থান প্রশাসনের কোন স্তরে রাখবো না। আমরা ভিন্নমতের উপর সামাজিক ন্যায় বিচার করব। আমরা তরুণ তরুণীদের জন্য সমন্বিত কারিগরি ও উৎপাদন মুখী শিক্ষা ব্যবস্থা চালু করব। আমরা ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ তৈরি করে সুদ মুক্ত, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করব।

চাঁদপুরবাসীকে আহবান জানিয়ে তিনি বলেন, যেই আসনে ১১ দলের যেই প্রতীক থাকুক না কেন সেই প্রতিক কেই বিজয়ী করতে হবে। চাঁদপুর তিন আসনে অ্যাডভোকেট শাহজাহান মিয়ার দাঁড়িপাল্লা কে বিজয়ী করতে হয়।

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আফসার উদ্দিন মিয়াজীর পরিচালনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালেয়র জিএস মাজহারুল ইসলাম, খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মাহমুদুল হাসান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, এনসিপির কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক মাহবুব আলম, খেলাফত মজলিস জেলা সভাপতি তোফায়েল আহমেদ, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসাইন আখন, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার সভাপতি অধ্যাপক রুহুল আমীন, খেলাফত মজলিস জেলা শাখার সেক্রেটারি আবল কালাম আজাদ, জেলা জামায়াতের অফিস সম্পাদক নাছির উদ্দিন মিয়াজী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবাইর হোসাইন খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর যারা ক্ষমতায় না গিয়েই দোকানে, বাজারে-ঘাটে, বাস-স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে তারা ক্ষমতায় গেলে দেশটাকেই খেয়ে ফেলবেন। বিএনপি চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে মানুষ হত্যা করেছে, শেরপুরে জামাত নেতাকে পিটিয়ে হত্যা করে নাচানাচি করেছে, ক্ষমতা যাওয়ার আগেই যারা এভাবে মানুষ হত্যা করে তারা ক্ষমতায় গেলে আমাদের জীবন নিরাপদ হবেনা।

তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার কারণে সাদা বোরকা পরিহিত একজন মায়ের বোরকা খুলে নেওয়ার চেষ্টা করেছে বিএনপির ছেলেরা। তিনি বিএনপিকে হুঁশিয়ারি করে বলেন, জামায়াতে ইসলামী মায়েদেরকে জীবনের চেয়ে বেশি ভালবাসে। যে হাত মায়েদের উপর আঘাত করবে, সে হাত নিয়ে ঘরে ফিরে যেতে পারবেন না। যে হাত ক্ষমতায় যাওয়ার আগে মায়েদের বোরকা খুলে নিতে চায় তারা ক্ষমতায় গেলে দেশের কাপড় খুলে নিবে।

আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সবুজ খান, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি জাকারিয়া মহিউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান,আইনজীবী নেতা অ্যাডভোকেট আব্দুল কাদের খান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি ফারুক নঈম ,চাঁদপুর সদর উপজেলা এনসিপির আহবায়ক তামিম খান, এলডিপির সেক্রেটারি তাজুল ইসলাম, শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রশক্তির সাগর হোসাইন, চাঁদপুর শহর শিবিরের সেক্রেটারি হাফেজ নাজমুস সাকলাইন।
তিনি বলেন, দাঁড়িপাল্লার পক্ষে গ্রামে গ্রামে জোয়ার উঠেছে তা দেখে বন্ধু সংগঠনের মাথায় এলোমেলো হয়ে গেছে। এলোমেলো তে কোন কাজ হবে না, ৫৪ বছর দেশকে লুটেপুটে খেয়েছ, এবার শান্ত হও, দাঁড়িপাল্লা কে দেশ চালানোর সুযোগ দাও। গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি চাঁদপুরের মানুষকে গণভোটে হ্যা দেওয়ার আহ্বান জানান। এবং যারা না ভোটের ক্যাম্পেইন করছে তাদেরকে প্রতিহত করার দাবি জানান।

তিনি বলেন অনেকে ভোটকেন্দ্র দখল করার পায়তারা করছে, কালো টাকা দিয়ে ভোট কেনার পাঁয়তারা করছে। তিনি সমন্বিতভাবে দখলদারকে রুখে দেওয়ার আহবান জানান। তিনি বলেন ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, সেনা সদস্যরা কাজ করবে, পুলিশের গায়ে বডি ক্যামেরা থাকবে। সাথে আপনারা সজাগ থাকলে কেউ ভোটকেন্দ্র দখল করতে পারবে না।

সর্বশেষ চাঁদপুর তিন আসনের মনোনীত প্রার্থী এডভোকেট শাহজাহানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে চাঁদপুরবাসীকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।

চবিতে চাঁদপুর শিক্ষার্থীদের ৫০০ বৃক্ষ বিতরণ

যারা মায়েদের বোরকা খুলে নিতে চায়, তারা ক্ষমতায় গেলে দেশের কাপড় খুলে নিবে- মিয়া গোলাম পরওয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রয়াত অনিক চন্দ্র দাসকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক।

সংগঠনের ১৬তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং সভাপতি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “পরিবেশ সংরক্ষণে জলবায়ু পরিবর্তনের পক্ষাঘাত থেকে দেশকে রক্ষা করতে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।” তিনি সংগঠনটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রমের পরিসর আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “এটি একটি পরিবেশবান্ধব কর্মসূচি।” এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংগঠনটির প্রশংসা ও ধন্যবাদ জানান।

চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, “চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চমৎকার আয়োজনকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আয়োজনের সফলতা কামনা করি।”

চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে এ ধরনের উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ২৫ প্রজাতির ৫০০টি বৃক্ষ বিতরণ করা হয়।

বিতরণ করা গাছের মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির মধ্যে ছিল গন্ধরাজ, রঙ্গন, হাসনাহেনা, সন্ধ্যামালতী, মিনি স্টার, দোপাটি, কুঞ্জলতা, এসি পাম, পাতাবাহার, কামিনী ও অশোক। ঔষধি গাছের মধ্যে ছিল নিম, বাসক, তুলসী, পাথরকুচি, কালোমেঘ, অ্যালোভেরা, হরতকি ও বহেরা। এ ছাড়া ফলদ ও অন্যান্য গাছের মধ্যে ছিল লেবু, পেয়ারা, বড়ই, কাটবাদাম ও উদাল।

প্রতিষ্ঠাবার্ষিকীকেন্দ্রিক এ কর্মসূচিতে বিশেষভাবে স্মরণ করা হয় সংগঠনের সদস্য অনিক চন্দ্র দাসকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

অনিককে স্মরণ করে সংগঠনের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, “অনিক আমাদের মাঝে বেঁচে থাকবে গাছ হয়ে। তার এই অকালপ্রয়াণ তার পরিবার এবং সংগঠনের অপূরণীয় ক্ষতি।”

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যারা মায়েদের বোরকা খুলে নিতে চায়, তারা ক্ষমতায় গেলে দেশের কাপড় খুলে নিবে- মিয়া গোলাম পরওয়ার

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হকের ছোট ভাই মো. মহিউদ্দিন রিমন (৩০) গ্রেপ্তার হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রূপসা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মহিউদ্দিন রিমন ফরিদগঞ্জ সদর এলাকার মাওলানা শহীদুল্লাহ পাটওয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম রূপসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রূপসা বাজার থেকে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস

যারা মায়েদের বোরকা খুলে নিতে চায়, তারা ক্ষমতায় গেলে দেশের কাপড় খুলে নিবে- মিয়া গোলাম পরওয়ার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহশরীফ ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার উদ্বোধনী ক্লাস ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের নিয়মিত পাঠদান ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহশরীফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজহের হোসেন। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা মেনে চলা, মনোযোগ দিয়ে লেখাপড়া করা এবং নিজেদের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম শুরু হয়।