চাঁদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ, অসহায়দের পাশে থাকার অঙ্গীকার অ্যাডভোকেট শাহজাহান মিয়ার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও চাঁদপুর সদর–হাইমচর আসনের এমপি প্রার্থী, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ৪ নং ওয়ার্ড জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এডভোকেট শাহজাহান মিয়া তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,আমাদের স্বাদ আছে, কিন্তু সাধ্য তেমন নেই। তারপরও আমরা চেষ্টা করেছি সাধ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করব।
তিনি আরও বলেন, “রমজানের শিক্ষা আমাদেরকে সহমর্মিতা, মানবিকতা ও ত্যাগের বার্তা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাই, একটি বৈষম্যহীন মানবিক সমাজ গড়ে উঠুক, যেখানে কেউ অভুক্ত থাকবে না। এই লক্ষ্য নিয়েই আমাদের সামান্য প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল বাতেন মিয়াজী এবং ৪ নং ওয়ার্ড জামায়াতের সিনিয়র সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন।
বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।



















