মতলবে লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা, আতঙ্কে যাত্রীরা

মতলবে লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা, আতঙ্কে যাত্রীরা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চ টার্মিনালের কাছে যাত্রীবাহী লঞ্চ এমভি নড়িয়া-২-এর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কা লেগেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এতে লঞ্চে থাকা ৬০ থেকে ৭০ জন যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাজিব সৈয়াল জানান, মোহনপুর ঘাটে যাত্রী ওঠানোর জন্য লঞ্চটি ভেড়ানোর সময় বালুবাহী বাল্কহেডের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় বিকট শব্দ হলে লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ঘটনাটি মুঠোফোনে ধারণ করেন।

লঞ্চটির মাস্টার ফয়েজ পাটোয়ারী বলেন, মোহনপুর ঘাটে ভেড়ানোর সময় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। তবে লঞ্চটির তেমন কোনো ক্ষতি হয়নি। তাঁরা নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন।
মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। খোঁজখবর নিয়ে দেখবেন।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, লঞ্চের সঙ্গে বাল্কহেডের ধাক্কার বিষয়ে তাঁকে কেউ জানাননি। এমভি নড়িয়া-২ লঞ্চটির রুট পারমিট রয়েছে। এটি নারায়ণগঞ্জ-নড়িয়া রুটে চলাচল করে, চাঁদপুর ঘাটে আসে না বলে জানান তিনি।

হাজীগঞ্জে শিক্ষকের বসতঘরে চুরি, ২০ হাজার টাকার মালামাল খোয়া যাওয়ার অভিযোগ

মতলবে লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা, আতঙ্কে যাত্রীরা

চাঁদপুরের হাজীগঞ্জে এক শিক্ষকের বসতঘরে চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনটি সিলিং ফ্যানসহ প্রায় ২০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী শিক্ষক মো. নজরুল ইসলাম। এ ঘটনায় তিনি হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর কালচোঁ ইউনিয়নের খিলপাড়া এলাকার মিজি বাড়িতে শিক্ষকের নিজস্ব বসতঘরে এ ঘটনা ঘটে। গত ১৩ অক্টোবর রাত ১২টা থেকে ১৪ অক্টোবর সকাল ৬টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে মালামাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে আনুমানিক ১২ হাজার টাকা মূল্যের তিনটি সিলিং ফ্যান ও সেগুলোর কভারসহ অন্যান্য জিনিসপত্র। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে দাবি করেছেন ওই শিক্ষক।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরে ৫ দিন ধরে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী ফাহিম, সন্ধান চায় পরিবার

মতলবে লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা, আতঙ্কে যাত্রীরা

চাঁদপুরে গত ১০ অক্টোবর ২০২৬ থেকে নিখোঁজ রয়েছেন ফাহিম নামে শারীরিকভাবে অসুস্থ ও প্রতিবন্ধী এক ব্যক্তি। বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

নিখোঁজ ফাহিমের বাবার নাম মোঃ আবুল হোসেন ভূঁইয়া। তাঁর ঠিকানা চেয়ারম্যানঘাট, জি.টি. রোড, আখন্দ বাড়ি। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও কালো প্যান্ট।

পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে বের হওয়ার পর ফাহিমের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বর্তমানে তিনি কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি ফাহিমকে কোথাও দেখে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগ:
০১৮১১৫২৯৬৪৯
০১৭০৪৪৪৫০৫৮

কচুয়ায় শিক্ষক মিজানুর রহমানের মৃত্যুতে শিক্ষক সমিতির শোক

মতলবে লঞ্চের সঙ্গে বালুবাহী বাল্কহেডের ধাক্কা, আতঙ্কে যাত্রীরা

চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ৩০ মিনিটে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় সমিতির সভাপতি ও মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ এবং সাধারণ সম্পাদক ও বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

শোকবার্তায় তাঁরা বলেন, মিজানুর রহমান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে শিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।