গুলবাহার–কাশিমপুর সড়কে সিএনজি শ্রমিক সমিতির পরিচিতি সভা, ৫১ সদস্যের কমিটি ঘোষণা
চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার–কাশিমপুর সড়কের সিএনজি শ্রমিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সংগঠনের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
শনিবার তৃপ্তি মিনি চাইনিজ অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া পৌর বিএনপির সভাপতি মো. বিল্লাল হোসেন মজুমদার।
পৌর শ্রমিকদলের সভাপতি দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে এবং বিএনপি নেতা জাফরুল ইসলাম সেলিম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কচুয়া বিশ্বরোড বাজার পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী তরিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন প্রধান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কামরুল ইসলাম কামরুল।
এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি মো. শাহজাহান কাজী, সহ-সভাপতি লিটন ও সোলাইমান, সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কাদির হোসেন প্রধান এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বক্তব্য দেন।
সভা শেষে অতিথিরা গুলবাহার–কাশিমপুর সিএনজি শ্রমিক সমিতির ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
অনুষ্ঠানের শুরুতে কচুয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক কমিশনার মরহুম কালু কমিশনার-এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বক্তারা শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে নতুন কমিটির সফলতা কামনা।

















