পালবাজারের মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ভোক্তা অধিকারের তদন্ত

পালবাজারের মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ভোক্তা অধিকারের তদন্ত

চাঁদপুরের ঐতিহ্যবাহী পালবাজারের মুরগি ব্যবসায়ী জাহিদ ব্রয়লার হাউজের মালিক মো. বিল্লাল গাজীর বিরুদ্ধে ওজনে কম মুরগি দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়।

গত ৮ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ তদন্ত পরিচালিত হয়।

অভিযোগকারী মো. আবুল হাসেম গাজীর দাবি, গত ৬ আগস্ট মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য তিনি পালবাজারের জাহিদ ব্রয়লার হাউজে ১০০টি মুরগির অর্ডার দেন। প্রতিটি মুরগির ওজন ৮৫০ থেকে ৯০০ গ্রামের দেওয়ার কথা থাকলেও তাঁকে ৩৫০ থেকে ৭০০ গ্রাম ওজনের মুরগি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আবুল হাসেম গাজীর অভিযোগ, মুরগির ওজন কম হওয়ায় মেয়ের বিয়ের অনুষ্ঠানে খাবারের সংকট তৈরি হয় এবং এতে তিনি সামাজিকভাবে বিব্রত ও ক্ষতিগ্রস্ত হন। এ ঘটনায় প্রতিকার চেয়ে তিনি চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবসায়ী মো. বিল্লাল গাজী ও অভিযোগকারীকে ডেকে তাঁদের বক্তব্য শোনে। পরে পালবাজারে গিয়ে জাহিদ ব্রয়লার হাউজে সরেজমিনে মুরগির ওজন পরীক্ষা করা হয়।

তদন্তের সময় একটি ব্রয়লার মুরগির ওজন ৮০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে পাওয়া যায়। মুরগিটি পরিষ্কার করার পর ওজন কমে প্রায় ৬৩০ গ্রাম হয় বলে জানানো হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, “লিখিত অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে ডেকে তাঁদের বক্তব্য শুনেছি। পরে বাজারে গিয়ে মুরগির ওজন পরীক্ষা করা হয়েছে। অভিযোগটি পর্যালোচনা করা হচ্ছে। উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগকারী আবুল হাসেম গাজী আরও অভিযোগ করেন, মেয়ের বিয়ের জন্য গরু ও খাসি কেনার ক্ষেত্রেও তিনি প্রতারণা ও মাংস কম পাওয়ার শিকার হয়েছেন। তাঁর দাবি, ফরিদগঞ্জের রূপসার কয়েকজন গরু ব্যবসায়ী ও কসাই এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা গরু ও খাসি জবাইয়ের পর মাংসের একটি অংশ নিয়ে যান। এ ঘটনায়ও তিনি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এবং ক্ষতিপূরণসহ আইনগত প্রতিকার দাবি করেছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় কয়েকজন ক্রেতা ও ব্যবসায়ী দাবি করেন, পালবাজারে মুরগি ওজন কম দেওয়ার অভিযোগে এর আগেও প্রশাসনের অভিযান ও জরিমানার ঘটনা ঘটেছে। তাঁরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভুক্তভোগীসহ স্থানীয় ক্রেতাদের দাবি, পালবাজারের ব্যবসায়ীদের বিরুদ্ধে ওজনে কম দেওয়া বা অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ থাকলে তা নিয়মিত তদারকি ও তদন্তের মাধ্যমে প্রতিরোধ করা প্রয়োজন।

চবিতে চাঁদপুর শিক্ষার্থীদের ৫০০ বৃক্ষ বিতরণ

পালবাজারের মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ভোক্তা অধিকারের তদন্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রয়াত অনিক চন্দ্র দাসকে স্মরণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন, চাকসুর ভিপি ইব্রাহিম রনি এবং চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক।

সংগঠনের ১৬তম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং সভাপতি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “পরিবেশ সংরক্ষণে জলবায়ু পরিবর্তনের পক্ষাঘাত থেকে দেশকে রক্ষা করতে চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, “পরিবেশ রক্ষায় ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ।” তিনি সংগঠনটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রমের পরিসর আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “এটি একটি পরিবেশবান্ধব কর্মসূচি।” এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংগঠনটির প্রশংসা ও ধন্যবাদ জানান।

চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, “চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চমৎকার আয়োজনকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আয়োজনের সফলতা কামনা করি।”

চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক বলেন, “দূষণমুক্ত, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গঠনে এ ধরনের উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় ২৫ প্রজাতির ৫০০টি বৃক্ষ বিতরণ করা হয়।

বিতরণ করা গাছের মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির মধ্যে ছিল গন্ধরাজ, রঙ্গন, হাসনাহেনা, সন্ধ্যামালতী, মিনি স্টার, দোপাটি, কুঞ্জলতা, এসি পাম, পাতাবাহার, কামিনী ও অশোক। ঔষধি গাছের মধ্যে ছিল নিম, বাসক, তুলসী, পাথরকুচি, কালোমেঘ, অ্যালোভেরা, হরতকি ও বহেরা। এ ছাড়া ফলদ ও অন্যান্য গাছের মধ্যে ছিল লেবু, পেয়ারা, বড়ই, কাটবাদাম ও উদাল।

প্রতিষ্ঠাবার্ষিকীকেন্দ্রিক এ কর্মসূচিতে বিশেষভাবে স্মরণ করা হয় সংগঠনের সদস্য অনিক চন্দ্র দাসকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

অনিককে স্মরণ করে সংগঠনের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, “অনিক আমাদের মাঝে বেঁচে থাকবে গাছ হয়ে। তার এই অকালপ্রয়াণ তার পরিবার এবং সংগঠনের অপূরণীয় ক্ষতি।”

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

পালবাজারের মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ভোক্তা অধিকারের তদন্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হকের ছোট ভাই মো. মহিউদ্দিন রিমন (৩০) গ্রেপ্তার হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রূপসা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মহিউদ্দিন রিমন ফরিদগঞ্জ সদর এলাকার মাওলানা শহীদুল্লাহ পাটওয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম রূপসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বেআইনি তৎপরতা ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রূপসা বাজার থেকে ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস

পালবাজারের মুরগি ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ভোক্তা অধিকারের তদন্ত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহশরীফ ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার উদ্বোধনী ক্লাস ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের নিয়মিত পাঠদান ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহশরীফ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজহের হোসেন। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, শৃঙ্খলা মেনে চলা, মনোযোগ দিয়ে লেখাপড়া করা এবং নিজেদের দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির (সাধারণ) ও বিএমটি শাখার আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম শুরু হয়।